এলাকাবাসীর মানববন্ধন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়ায় রেনুকা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রভাষক ইমরান হোসেন, শিক্ষক রোস্তম আলী সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ওমর ফারুক, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার হাসানপুর গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে ফারুক হোসেন হাওলাদারের সঙ্গে যশোর জেলার রুপদিয়া গ্রামের হাসমত আলীর মেয়ে রেনুকা বেগমের (২৬) প্রায় সাত বছর পূর্বে বিয়ে হয়। বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করত ফারুক। গত ২৪ আগস্ট দুপুরে স্ত্রীকে মারপিট করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে মুখে ঘাস মারার ওষুধ ঢেলে দেয়। এরপর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ৩০ আগস্ট রেনুকা মারা যায়।