রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে সুরুজ মিয়া নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দী গ্রামের মৃত করম আলীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শ্রীরামপুর এলাকায় পুকুরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেবদুলাল জানান, নিহতের শরীরে আঘাতের নমুনা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। পার্শ্ববর্তী মাজার থেকে ফেরার পথে পুকুরের পানিতে হাত-মুখ ধুতে গিয়ে পড়ে মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।