নারী নির্যাতনের বিরুদ্ধে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নারী নির্যাতন, যৌন নির্যাতন এবং যৌন আক্রমণের বিরুদ্ধে নেত্রকোনা শহরে মঙ্গলবার মানববন্ধন হয়েছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদ, নারী পক্ষ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, উদীচী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নেত্রকোনা পৌরসভা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বপন পাল, নারীনেত্রী কোহীনূর বেগম, নারী প্রগতি সংঘের মৃণাল চক্রবর্তী, আব্দুর রাজ্জাক প্রমুখ।