ডিমলায় আগুনে পুড়ে গেছে ১০ বসতঘর

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ১০টি টিনের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামের কৃষক অহিদুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুতের সংযোগকৃত লাইনটির তার ছিঁড়ে গেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ছয়টি টিনের ঘর, আসবাবপত্র, নগদ ১ লাখ টাকা পুড়ে যায় ও অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগলের মৃত্যু হয়।

খালিশা চাঁপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।