সৈয়দপুরে হোটেল-ফার্মেসিসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরের ভেজাল বিরোধী অভিযান চালিয়ে হোটেল ও ফার্মেসিসহ ছয় প্রতিষ্ঠানের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রায় ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে ভেজাল অভিযান পরিচালিত হয়।

মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পাঁচটি হোটেল মালিকের ২২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে একটি ফার্মেসির পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।