মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাত সুফল (২১)  নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় ঘটনা ঘটে।

 

 

সাজ্জাত সুফল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিচার্জ ম্যানেজম্যান্ট বিভাগের ছাত্র। তিনি উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ছেলে।

আরো পড়ুন : রাবিতে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্সবিরোধী আন্দোলনের নেতাদের বেকসুর খালাস

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব খান বলেন, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সুফল। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/ইউবি