৪ উপজেলায় ইভিএম ভোট
ইত্তেফাক রিপোর্ট
পঞ্চম উপজেলা পরিষদের আটটি উপজেলায় সাধারণ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের ১৪টি ইউপিতে সাধারণ ও ১০৯টি ইউপির উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসি উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী উপজেলা ও ইউপিতে মানোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রর্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৪ অক্টোবর।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ৮টি উপজেলার মধ্যে শেরপুর সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের কোটচাদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যালটে ভোট হবে। এছাড়া নেত্রকোনার আটপাড়া, চাঁপায়নবাবগঞ্জের সদর, ঝিনাইদহ মহেশপুর ও নোয়াখালীর সাতকানিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএমে ) ভোট গ্রহণ করা হবে। তিনি বলেন, উপজেলা পরিষদ ও ইউপিতে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটের জন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। যে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন হবে সেগুলো হচ্ছে, রাশাহীর বাঘার, গড়গড়ি, বাজবাঘা, পুকুড়িয়া,মনিগ্রাম। বান্দরবন পার্বত্য জেলা সদরের নাইক্ষ্যংছড়ি, ঘুমঘুম, সোনাইছড়ি। সিরাজগঞ্জের শাহাজাদপুরের হাবিবুল্লাহনগর, পোরজানা, ফেনীর রামনগর দাগনভূঁঞা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ও চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল। এছাড়া ১০৯টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন রয়েছে এ দিন।