গোপালগঞ্জে বিদ্যুত্স্পর্শে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে  বিপ্লব মোল্লা (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার তাড়গ্রামের বিপ্লবের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। সে ওই গ্রামের রঙ্গু মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সকালে  একটি গভীর নলকূপের মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।