ইত্তেফাক রিপোর্ট
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য এম আব্দুর রহিমের আজ বুধবার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে আজ সকাল ১০টায় দিনাজপুরের নিজ গ্রাম জামালপুরে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কোরআনখানি ও দোয়া মাহফিল, বৃহস্পতিবার রক্তদান কর্মসূচি এবং বিশেষজ্ঞ চিকিত্সকদের দ্বারা সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান। শুক্রবার বাদ জুমা সদর উপজেলা ও শহরের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল এবং পরবর্তী তিন দিন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এম আব্দুর রহিম মুজিবনগর সরকারের পঞ্চিম অঞ্চল-১ এর চেয়ারম্যান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর)।