ভাঙ্গা ৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয় তলায় হাসপাতালে আগত রোগী ও সহযোগীদের খাবারের স্থানটি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবর রহমান এটির উদ্বোধন করেন।
এ সময় তিনি জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী তার নিজস্ব তহবিল থেকে রোগী ও রোগীর সহযোগীদের খাবারের স্থানটি চালু করা হলো। উপজেলা পরিষদের পক্ষ থেকেও ফ্যানসহ আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করা হবে।
আরও পড়ুন: একটি চলে না অন্যটি চালানোর লোক নেই, এভাবেই দেড় যুগ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ঈসাহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মাওলা প্রমুখ।
ইত্তেফাক/অনি