ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ মেন্দা গ্রামে শনিবার বিকালে ঘাসের জমি দখলকে কেন্দ্র করে রেজ্জাকুর হায়দার চন্টু ও ফরিদ আহমেদ গংদের মধ্যে এক সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৮ব্যক্তি আহত হয়। এদের মধ্যে ৭ জনকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানান গেছে, রেজ্জাকুর হায়দার শনিবার ওই বিরোধপুর্ণ খেসারী ঘাসের জমিতে গরু বেধে দেন। একই জমির দাবিদার ফরিদ আহমেদ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তারা লাঠি-সোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। ভাঙ্গুড়া থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।