দেশে নির্বাচনব্যবস্থা নেই, তাই অংশগ্রহণ করাটা বড়ো বিষয় নয় ----------------------মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন ব্যবস্থা নেই। তাই নির্বাচনে অংশগ্রহণ করাটা বড়ো বিষয় নয়। তারপরও আমরা রংপুর-৩ আসনে উপনির্বাচনে অংশ নিতে চাই। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে ৭ সেপ্টেম্বর পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত প্রার্থী মনোনয়ন নিয়েও কিছু ভাবা হয়নি।

গতকাল মঙ্গলবার রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।