বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বাণিজ্য আলোচনায় যদি ব্যাঘাত ঘটে এবং মার্কেটকে ভয় দেখানোর চেষ্টা করে বেইজিং তাহলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আমাদের আলোচনা ভাল চলছে। এটা ঠিক যে চীন নতুন প্রশাসনের কাজ করতে চায়। তবে আমি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চুক্তি করাটা বেশ কঠিন হবে। -রয়টার্স