বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই ---------------- ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সবকিছু্রই বিকল্প আছে, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা শরীফ আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ১৯৭১ এর মতো আবারো মুক্তিযোদ্ধাদের সংগঠিত হতে হবে। চলমান উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আইডিবি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রমুখ।