জম্মু-কাশ্মীরে জমি কিনতে চায় মহারাষ্ট্র সরকার। রাজ্যের বিজেপি সরকার সেখানে রিসোর্ট গড়তে চায়। জানা গেছে, কাশ্মীরে পর্যটন শিল্পের প্রসারে দু’টি রিসোর্ট করবে মহারাষ্ট্র সরকার।
একটি পেহেলগাঁওয়ে এবং অন্যটি লাদাখের লেতে। বৈষ্ণোদেবী এবং অমরনাথ যাত্রার ক্ষেত্রে পর্যটকদের সুবিধার্থেই গেস্টহাউস দু’টি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। রিসোর্টের জন্যে ১৫ দিনের মধ্যে পছন্দসই জমি বাছাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকাটি রিসোর্টের জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি রূপি।
মেয়র আটক!
শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম বলেছিলেন, কাশ্মীরের রাস্তায় জঞ্জালের মতো হয়তো মানুষের মৃতদেহ পড়ে নেই। এর মানেই কাশ্মীরে যে শান্তি রয়েছে, এমনটা ভাবা অবাস্তব।
আরো পড়ুন : ঢাবির রোকেয়া হলে ২১ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!
৩৭০ ধারা রদের পর সরকার যখন বলছে কাশ্মীর স্বাভাবিক, তখন এমন কথা বলে শোরগোল ফেলে দিয়েছেন মেয়র। আর তারপরই তাকে গ্রেফতার করে গৃহবন্দি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। - ইন্ডিয়ান টাইমস
ইত্তেফাক/অনি