তালায় পিকআপের ধাক্কায় নারী নিহত, স্বামী-সন্তান আহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা কদমতলা নামক স্থানে পিকআপের ধাক্কায় মটর সাইকেল আরোহী নারী ফাতিমা বেগম (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী গ্রাম্য ডাক্তার আজিজুর রহমান (৪৩) ও শিশু পুত্র মো. আবু বক্কার (৫)।

তাদের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামে। বুধবার সকালে সাতক্ষীরা থেকে খুলনাগামী পিকআপের ধাক্কায় এ ঘটনা ঘটে। এ সময় চালক পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। 

স্থানীয়রা জানান, হতাহতরা সাতক্ষীরা থেকে মোটর সাইকেলযোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী  ও শিশুসন্তান রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ঐ নারী মারা যান। 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/এএম