‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি সেভাবে আলোচনায় আসতে পারেনি, কারণ
ছবিটি আরেকটু যত্ন করে বানানো উচিত ছিল। বিশেষ করে গানের অংশটুকু খুবই দুর্বল ছিল। এশিয়ান সিনেমায় গান খুব গুরুত্বপূর্ণ। তবে ছবিটি ভালো। জাকির হোসেন রাজুর সঙ্গে আগে যেসব ছবি করেছি সেগুলোর গান ছিল সুপারহিট। এই যেমন ‘কী জাদু করেছো বলো না’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’। বুঝলাম না, এই ছবিতে তার কী হলো! পরিচালক বা প্রযোজককে এ ব্যাপারে অনেকবার বলেছি। প্রযোজকদেরও ছবির মান নিয়ে ভাবতে হবে। এখন তারাও বুঝতে পারছেন, আমি যা বলেছিলাম সেটাই ঠিক। কোনো শিল্পীই চান না তার অভিনীত ছবি ফ্লপ হোক।
‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি আলোচনায় না আসা প্রসঙ্গে
চিত্রনায়ক শাকিব খান