বলিউডে অ্যাকশন হিরো হিসেবে হূত্বিকের জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যা করার কিছু বাকি নেই। আর বক্স অফিসেও হিট তার সিনেমাগুলো। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছেন টাইগার। দু’জনের অ্যাকশন এরইমধ্যে ট্রেলর দিয়ে হিট
g বিনোদন ডেস্ক
বলিউডের আনলাকি হিরো টাইগার শ্রফ। যদিও আলোচনার দিক থেকে কোনো কমতি নেই তার। আবার সিনেমার অ্যাকশন ও নাচ দিয়েও প্রশংসিত তিনি। অন্যদিকে অভিনেতা জেকি শ্রফের ছেলে তিনি। তবে সব গণ্ডগল যেন সিনেমা ঘিরে। এত প্রশংসা আর আলোচনায় থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সুপারহিট কোনো সিনেমা নেই তার। যদিও প্রথম সিনেমা ‘হরোপান্তি’ ভালো ব্যবসা করেছে, তবে এরপর আরো ৫টি সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে হিট তালিকায় নেই একটিও। তাই এত আলোচনা আর প্রশংসা সব যেন ফিকে হয়ে যায় এই ক্ষেত্রে। তবে এবার হয়তো কপাল খুলতে যাচ্ছে তার। কারণ বর্তমানে বলিউডে মুক্তি প্রতীক্ষিত সিনেমা
‘ওয়ার’। এর মধ্য দিয়ে হূত্বিকের সঙ্গে প্রথমবার ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি। বলিউডে অ্যাকশন হিরো হিসেবে হূত্বিকের জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যা করার কিছু বাকি নেই। আর বক্স অফিসেও হিট তার সিনেমাগুলো। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছেন টাইগার। দু’জনের অ্যাকশন এরইমধ্যে ট্রেলর দিয়ে হিট।
তাই সংশ্লিষ্টরা ধারণা করছেন হূত্বিকের মাধ্যমেই কপাল খুলতে যাচ্ছে তার।
‘ওয়ার’ নিয়ে যখন পুরো বলিউডে আলোচনায় টাইগার। এমন সময় শোনা যাচ্ছে দিশার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। কয়েক মাস আগে গণমাধ্যমে খবর পাওয়া যায় অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। যদিও সেই সময় দিশা বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। টাইগারও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদের খবরও চলে এলো। টাইগার ও দিশার কাছের মানুষের কাছ থেকেই এই খবর ছড়িয়েছে বলে খবর ছাপায় ভারতের গণমাধ্যমগুলো।