সুপ্রিয় বন্ধুরা, তোমাদের পাবলিক পরীক্ষা নেই, তাই বলে পড়াশোনায় অবহেলা করো না। প্রতিটা বিষয় মনোযোগ দিয়ে পড়বে কারণ উপরের শ্রেণিতে সবগুলো বিষয়েরই যোগসূত্র রয়েছে।
১২.সামাজিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজন্ম কোন ধরনের ক্ষতিকর সম্মখীন হচ্ছে?
উত্তর : সামাজিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজন্মের কেউ কেউ সময় নষ্ট করছে এবং কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যাচ্ছে।
১৩.আইসিটির (ICT)পূর্ণরূপ লেখ
উত্তর : ICT এর পূর্ণরূপ হলো Information and Communication Technology.
১৪.একটা ই-বুকে কী পরিমাণ বই রাখা যায়?
উত্তর : একটা ই-বুকে কয়েক হাজার বই রাখা যায়।
১৫.টেলিমেডিসিন কী?
উত্তর :দূর থেকে টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্য সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
১৬.আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন বিষয়ে?
উত্তর : জীবনের প্রতিটি ক্ষেত্রে আইসিটির ব্যবহার হলেও আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান এবং গবেষণায়।
১৭.এটিএম কার্ড কী?
উত্তর : দিন-রাত যেকোনো সময় ব্যাংক থেকে টাকা তোলার ব্যাংক কার্ডকে এটিএম কার্ড বলে।
১৮.এটিএম (ATM) এর পূর্ণরূপ কী?
উত্তর : এর পূর্ণরূপ হলো Automated Teller Machine.
১৯.ই-কমার্স কাকে বলে?
উত্তর : সাধারণত দোকানপাটে যে রকম পণ্য বেচাকেনা হয় ইন্টারনেটের মাধ্যমেও সে রকম পণ্য বেচাকেনা করা যায়। পণ্য বেচাকেনা করার এই পদ্ধতিকে ই-কমার্স বলে।
২০.ই-গভর্নেন্স কাকে বলে?
উত্তর : আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করাকে ই-গভর্নেন্স বলা হয়।
২১.কীভাবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়?
উত্তর : আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।
২২.গবেষণা ক্ষেত্রে আইসিটির ভূমিকা কী?
উত্তর : আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণায় অনেক জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন।