ধাক্কা সামলেছেন স্মিথ-লাবুশেন

শুরুটা ইংল্যান্ডের জন্য দারুণ হয়েছিল। মাত্র ২৮ রান তুলতে না তুলতেই টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ডেভিড ওয়ার্নার রানের খাতা খোলার আগেই ফিরে যান। আর মার্কাস হ্যারিস আউট হওয়ার আগে করেন ১৩ রান। এর পর দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এ দুজন। লাবুশেন ৪৯ ও স্মিথ ২৮ রান করে অপরাজিত ছিলেন। দলীয় স্কোর দুই উইকেটে ৯৮। লাঞ্চের পরই নামে বৃষ্টি। ফলে পুনরায় মাঠে খেলা গড়াতে বিলম্ব হয়।