মিসবাহই পাকিস্তানের কোচ-নির্বাচক!

তিনিই এগিয়ে ছিলেন, জিতেও গেলেন তিনি। পাকিস্তান দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। শুধু তাই নয়, প্রধান নির্বাচকও তিনি। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস পেয়েছেন বোলিং কোচের দায়িত্ব।

মিসবাহ হলেন পাকিস্তানের ৩০তম কোচ। তবে, এই ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে, ‘তিন বছরের চুক্তিতে তিন ফর্মেটেই মিসবাহকে পাকিস্তান জাতীয় দলের কোচ নিয়োগ দেয়া হয়েছে। সকল স্তরে স্বচ্ছতা, জবাব দিহিতা ও স্বচ্ছ ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে পিসিবির অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে প্রথম শ্রেণির ছয় ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের প্রধান কোচসহ সহকারী নির্বাচকদের সঙ্গে মিসবাহকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’

দায়িত্ব পেয়ে মিসবাহ বলেন, ‘আমি জানি প্রত্যাশা অনেক বেশি। তবে আমি পুরোপুরি প্রস্তুত। সেটা না হলে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্মানজনক এ দায়িত্ব নিতে আমি আবেদন করতাম না।’