বাকেরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় দুর্গাপাশা একাদশ ইউনিয়ন ৪-০ গোলে কলসকাঠী ইউনিয়ন একাদশকে পরাজিত করে। গতকাল বুধবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসরিন জাহান রতনা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে বাকেরগঞ্জে জেএসইউ মডেল হাইস্কুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।