এমার্জিং দলের ম্যাচ

কক্সবাজারে বৃষ্টির বাধা

কক্সবাজারে বাংলাদেশ এমার্জিং দলের ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। ফলে, সফরকারী শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দুদিনে খেলা হয়েছে মোটে ২৩ ওভার।

এতে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। যদিও, মাত্র ২১ রানের মধ্যে সফরকারীরা প্রথম তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে।

এরপর ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন দুই ক্রিকেটার শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। শান্ত ২৬ ও ধ্রুব ১৬ রান করে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে জেহার ড্যানিয়েল নেন দুটি উইকেট।