বান্দরবানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

বান্দরবান প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে গণমাধ্যকর্মীদের মুখোমুখি হয়েছেন ৩০০ নং আসনের আওয়ামী লীগের প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গতকাল শনিবার দুপুরে তিনি বান্দরবান শহরের পুরাতন সিনেমা হল মাঠে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মী পদ দাশ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, এমএ হাকিম চৌধুরী, মিলন চক্রবর্তী, মিনারুল হক, প্রেস ইউনিটি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।