আগৈলঝাড়ায় পাঁচজন গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়া গাঁজাসহ দুইজন ও পৃথক অভিযান চালিয়ে একাধিক মামলার তিন পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার কাঠিরা গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই গ্রামের হিরণ হালদার ও একই গ্রামের রিপন বালাকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে জিআর ৯৬/১৮ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোল্লাপাড়া গ্রামের  মো. রাসেল হাওলাদারকে শুক্রবার রাতে গ্রেফতার করেন এসআই জসীম উদ্দিন হাওলাদার। এছাড়া একই রাতে ভালুকশী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফকরুল ইসলামকে এসআই জসীম উদ্দিন ও এএসআই সরোয়ার বশির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। টেমার গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুলহাস সরদারকে গ্রেফতার করে পুলিশ।