শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে স্মারকলিপি পেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপিটি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সহসভাপতি আবু খালেদ পাঠান, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আহমেদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তারা ঈদগাহের স্থান সংকুচিত না করে ঈদগাহ সংলগ্ন গোহাটাকে অন্যত্র সরিয়ে সেখানে মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানান।