বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে এ প্রক্রিয়া শুরু হয়। আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং বা অ্যাজেন্ট পয়েন্টের মাধ্যমে প্রতি অনুষদে আবেদন ফি বাবদ ৯০০ টাকা দিতে হবে।
‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর; ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।