স্টাফ রিপোর্টার, রংপুর
র্যাব-১৩-এর একটি আভিযানিক দল রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩, রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বুধবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত দালালদের মধ্যে মো. জাকারিয়াকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং দেবাশীষ ও মো. শহিদুল ইসলাম নামের দুই দালালকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর অপর তিন জন মো. রুবেল, মো. ইদ্রিস আলী এবং মো. পারভেজকে ১০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।