সংবাদ সংক্ষেপ

 

হোমনায় প্রয়াত ৪৫ আওয়ামী লীগ

নেতার স্মরণ সভা অনুষ্ঠিত

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলার ভাসানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নূরুল ইসলাম বিএসসি,  সহ-সভাপতি কাঞ্চন মিয়া, আবদুস সোবহান ও করম আলীসহ ইউনিয়নের ৪৫ জন প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শনিবার ভাসানিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাসানিয়া ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও প্রয়াতদের স্বজন আবদুল আউয়াল, মো. রফিকুল ইসলাম নকু, মো. আনোয়ারুল ইসলাম, খাজা আহমেদ, বাবুল মিয়া, মনির হোসেন, তোফায়েল আহমেদ প্রমুখ। পরে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কেন্দুয়ায় সহস্রাধিক শীতার্ত মানুষের

মাঝে শীতবস্ত্র বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন এ এন্ড এ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে স্থানীয় মজলিশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ‘এ এন্ড এ ফাউন্ডেশনের’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম আকন্দ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এহতেশামুল আলম। পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজুর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হাসান, ময়মনসিংহস্থ কেন্দুয়া সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ গোলাপ, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ভূইয়া, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম, ময়মনসিংহস্থ কেন্দুয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি আয়েশ উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা রেজাউল করিম পান্না, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ও এ এন্ড এ ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল রেজা সবুজ।

বাগেরহাটে শেখ তন্ময়ের সঙ্গে জেলা

স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট ২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের সাথে জেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময় শনিবার বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।  মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তাপস পাল, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। সভায় সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

হাতিয়ায় বিএনপি নেতা গ্রেফতার 

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়া উপজেলার খবির মিয়ার বাজার এলাকা থেকে শুক্রবার রাতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা কাজী আবদুর রহিমকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। শনিবার সকালে তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, আটককৃত কাজী রহিমের বিরুদ্ধে হাতিয়া থানায় ৪টি মামলা রয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত। 

পিরোজপুর মুক্ত দিবস পালিত

পিরোজপুর অফিস বিভিন্ন কর্মসূচির মধ্যে গতকাল পিরোজপুর মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে পিরোজপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতা চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্বাধীনতা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর খেয়াঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী ও ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ প্রমুখ। পরে নাগরিক নেতা অ্যাডভোকেট এম এ মান্নান শপথ বাক্য পাঠ করান। এছাড়া সন্ধ্যায় আলোক মিছিল করে বলেশ্বর নদের বধ্যভূমির শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বালন এবং স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামরাইয়ে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রশিক্ষণ কর্মশালা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে ‘ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা এসডিআইয়ের ফার্মার্স ট্রেনিং সেন্টারে ‘ইউবিকো’ এর উদ্যোগে গতকাল শনিবার উপজেলার সূতিপাড়ায় আয়োজন করা হয়। ইউবিকো এর ব্যবস্থাপনা পরিচালক ড. এস.এম. আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেখ মো. সেলিম জেনারেল ম্যানেজার, এসএমই এবং এসপিডি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা আক্তার মোস্তাফি ও মোবারক হোসেন, জয়েন্ট ডাইরেক্টর, এসএমই এন্ড এসপিডি প্রমুখ। ধামরাইসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

তিতাসে মুক্তিযোদ্ধার নামে

সড়ক উদ্বোধন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুহাম্মদ জয়নাল আবেদীনের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বন্দরামপুর সবুজবাগ এলাকায় গৌরীপুর-হোমনা সড়ক থেকে চকের বাড়ি পর্যন্ত এ সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সড়কটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. আক্তার হোসেন নিজাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এম মোজাম্মেল হক, গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের পরিচালক মো. সোহেল আহম্মদ, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ক্রয় কর্মকর্তা মো. শোয়েবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, রিয়াজ উদ্দিন মোল্লা, স্থানীয় ইউপি মেম্বার মো. আবুল কাশেম ও শাহ আলম, বিশিষ্ট ব্যক্তি মো. তোফালে আহমেদ ও মোহর মুন্সি প্রমুখ।

তেরখাদা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

তেরখাদা (খুলনা) সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আবু খায়ের শেখ, চৌধুরী আবুল খায়ের, শেখ তবিবুর রহমান, শেখ রাজা মিয়া, মোল্যা ফরিদ আহমেদ, মোঃ সওকাত আলী মোল্যা, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলাম, শেখ মোঃ মোহসীন ও কৃষ্ণ মেনন রায়, সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, বোরহান উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু আরা আবজাল, যুব মহিলা লীগের সভাপতি নাছিমা কবীর প্রমুখ। সভায় আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্যে প্রস্তুতি গ্রহণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে

সংসদ সদস্যের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে গতকাল শনিবার স্থানীয় উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে মতবিনিময় সভা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর-বিজয়নগর) সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী  র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। সভায় সংসদ সদস্য আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নৌকার প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার  আহ্বান জানান।

মেলান্দহ আ’লীগের বিশেষ

বর্ধিত সভা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহে আ’লীগের বিশেষ বর্ধিত সভা রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি। বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, আবু সালে গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগের সম্পাদক মো: জিন্নাহ, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, কুলিয়া ইউপি চেয়ারম্যান আ: সালাম, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল প্রমুখ। সভায় উপজলা-পৌর-ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ উপস্থিত ছিলেন।

আখাউড়ায় দোয়া ও মিলাদ

মাহফিল অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিএসবি ফাউণ্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাসার এর মায়ের কুলখানি উপলক্ষে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরুন গ্রামে তাঁর নিজ বাড়িতে মিলাদ, দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়। কুলখানিতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। লায়ন আবুল বাসার এর মা ছালেহা খাতুন গত ৩০ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান।

চার মাদকসেবীর কারাদণ্ডসহ দুই ওয়ারেন্টভুক্ত  আসামি আটক

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোর উপজেলায় চার মাদকসেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই রায় দেন। অপরদিকে, শুক্রবার বিকেলে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে নিজ বাড়ি থেকে আটক করেন। গতকাল শনিবার দুপুরে আটককৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের মৃত মমিন হোসেনের পুত্র জুলমত হোসেন, একই গ্রামের মৃত জয়নালের পুত্র আয়নাল হোসেন, ওহেদ আলীর পুত্র মশিউর রহমান ও মৃত সেকেন্দার আলীর পুত্র মাসুদ রানা এবং ওয়ারেন্টভুক্ত আটক আসামিরা হলেন, উপজেলা কৃষ্ণপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ওহাব আলী ও উপজেলার বনকেশর গ্রামের মৃত ওয়াহেদুল্লাহ (মাস্টার) এর পুত্র মহসিন আলী। তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, আটককৃত ছয়জনকে গতকাল শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মীর্জাগঞ্জে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আস্থা, সুশীলনের সহযোগিতায় সুবিদখালী সরকারি কলেজ মিলনায়তনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা, অধ্যাপক মো. জাকির হোসেন, মো. মামুন , আস্থা প্রকল্পের সোসাল মবিলাইজেশন অফিসার মোসা. জেসমিন আক্তার, কেস ম্যানেজার মোসা. নাদিয়া আফরিন প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সৈয়দপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন

প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা রংতুলি আর্ট একাডেমির উদ্যোগে এবং শিক্ষা নগরী সৈয়দপুরের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম কিবরিয়া ও বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) এডিশনাল রেজিস্ট্রার অ্যান্ড প্রক্টর মেজর (অবঃ) মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুর এবং বিভিন্ন আর্ট একাডেমির কর্মকর্তাবৃন্দ।

গোপালপুর প্রেসক্লাবে ডিআরইউ’র নবনির্বাচিত

সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন এবং সম্পাদক কবির আহমেদ খানকে শুক্রবার টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আখতার হোসেন খান, ঘাটাইল প্রেসক্লাবের সম্পাদক নুরুজ্জামান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক কাজল আর্য, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক অর্থনীতির সাইফুল ইসলাম, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমীন প্রমুখ।