স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা বিএনপির ২৪টি সাংগঠনিক ইউনিটের মধ্যে পাঁচ উপজেলা এবং ছয়টি পৌরসভায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক বগুড়া সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১টি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়। এদিকে ঘোষিত ১১টি সাংগঠনিক কমিটির মধ্যে উপজেলা কমিটি ৪১ সদস্য এবং পৌর কমিটি ৩১ সদস্য বিশিষ্ট দাবি করা হলেও আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক ছাড়া কমিটির অন্যদের নাম প্রকাশ করা হয়নি।