ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে ফুলবাড়ীয়া থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু ও পিডিবির সাবস্টেশন নির্মাণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্দন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা শাখা। এ সময় জেলা শাখার সভাপতি কামরুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম খান রাসেল, ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।