তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ছয় জনকে ৬০ হাজার টাকা জরিমানা ও দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা ঘোষপাড়ায় এ অভিযান পরিচালনা করেন।