নিয়োগে অভিন্ন নীতিমালার প্রতিবাদে চুয়েটে শিক্ষক সমিতির মানববন্ধন

চট্টগ্রাম অফিস

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির জন্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা বাতিল এবং অনুপার্জিত ইনক্রিমেন্ট পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চুয়েট শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মানববন্ধনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। মানববন্ধনে অবিলম্বে ইউজিসি কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা বাতিল এবং দেশের প্রকৌশল শিক্ষার শিক্ষকবৃন্দের মেধার পুরস্কার ও উচ্চশিক্ষায় প্রণোদনামূলক অগ্রিম বেতনবৃদ্ধি পুনর্বহাল রাখার দাবি জানানো হয়।