লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত পলাকত ও নাশকতার আসামিসহ চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের মাতাব্বর পাড়া এলাকার সব্বিরুল আজিজ (৩৭), পুটিবিলা এলাকার গোলাম মোহাম্মদ সিকদার পাড়া এলাকার আবুল বশর ও আমান উল্লাহ এবং আমিরাবাদ এলাকার সুখছড়ি গ্রামের মোবারক।
আটককৃতদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এ এস আই জহিরুল ইসলাম।