ময়মনসিংহ প্রতিনিধি
গ্লোবাল ইয়থ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ—এর উদ্যোগে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব।
বুধবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংস্কৃতি কর্মী কাজী আজাদ জাহান শামীমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসক্লাব সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, নাট্যকার আবুল মনসুরসহ তরুণ চলচ্চিত্র নির্মাতারা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দেশে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী উত্সবে বিশ্বের ৩৫টি দেশের ৭৪টি ছবি প্রদর্শিত হবে। ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার থেকে এ উত্সব শুরু হচ্ছে। ময়মনসিংহে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব এটাই প্রথম।