গৌরীপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুর শহরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে স্থানীয় ইদ্রিস আলী নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিমের ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করেন। পরে ঐ ব্যবসায়ীর দোকান থেকে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।