চৌদ্দগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কুলখানি ও স্মরণসভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার বিকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কুলখানি এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসান, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ ম আফতাবুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
শুদ্ধাচার পুরস্কারে নির্বাচিত আনিছ
কুমিল্লা প্রতিনিধি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সওজ কুমিল্লা জোনের কর্মচারী মো. আনিছুর রহমান ভূঁইয়া। তিনি সওজ কুমিল্লা জোনের (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন। সওজ কুমিল্লা জোন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত শুদ্ধাচার চর্চার জন্য আঞ্চলিক/জোনাল নৈতিকতা কমিটি ২০১৮-২০১৯ বছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী গ্রেড-১১ হতে গ্রেড ২০ ভুক্ত কর্মচারীদের মধ্য থেকে সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের কর্মচারী মো. আনিছুর রহমান ভূঁইয়াকে নির্বাচিত করে। তিনি শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভা
নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, পূর্বধলার বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং জারিয়া থেকে দুর্গাপুরের বিরিশিরি পর্যন্ত রেললাইন স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশাল মোটরসাইকেল র্যালি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিন-তিনবারের এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে দীর্ঘ ১৫ কিলেমিটার দীর্ঘ পথ অতিক্রম করে পূর্বধলা সদরে গিয়ে শেষ হয়। পরে দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন, সম্পাদক এরশাদ হোসেন মালু, সাবেক যুবলীগ সভাপতি মাসুদ আলম টিপু প্রমুখ।
মাদারীপুরে হেল্থ ক্যাম্প
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের উপপরিচালক মাহমুদা আক্তার কনা। স্থানীয় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে এ হেল্থ ক্যাম্প বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ
কুড়িগ্রাম প্রতিনিধি ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ট্রেইনার জাহাঙ্গীর আলম প্রমুখ।
ভাতাপ্রাপ্ত উপকারভোগী নারীদের হেল্থ ক্যাম্প
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার ভাতাপ্রাপ্ত উপকারভোগী নারীদের নিয়ে বুধবার উপজেলা পরিষদ হলরুমে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, স্থানীয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল প্রমুখ।
ডেঙ্গু রোগ প্রতিরোধবিষয়ক কর্মশালা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বুধবার দিনব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধবিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায়ের সভাপতিত্বে ডা. কাওছার হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন।
০