আজ ৫ সেপ্টেম্বর লোকসংগীতের প্রাণপুরুষ আবদুল আলীমের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আবদুল আলীম ফাউন্ডেশন আজ সকালে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে এবং বিকালে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল শিল্পীর ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। চ্যানেল আই সকাল ৭টা ৪০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান এবং রাত ৮টায় মাইটিভিতে একটি সংগীতানুষ্ঠান প্রচার হবে।—প্রেস বিজ্ঞপ্তি