বিসিসির তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে। এরা হলো বরিশাল সিটি করপোরেশনের বাণিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, কর ধার্য শাখার এস্টেট অফিসার (অ্যাসেসর হিসেবে কর্মরত) মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী রফিকুল ইসলাম। এদিকে সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।