মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হুয়াও নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে না যুক্তরাষ্ট্র। কারণ এটা আমাদের নিরাপত্তার বিষয়। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হুয়াওয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমাদের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার জন্য হুয়াও প্রযুক্তি হুমকি সৃষ্টি করছে। তাই বাণিজ্য দ্বন্দ্ব দূর করতে অন্য সবকিছু নিয়ে আলোচনা হলেও চীনের সঙ্গে হুয়াও প্রযুক্তির ব্যবহার নিয়ে কোনো আলোচনা নয়, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। -রয়টার্স