এনআরসি সমন্বয়কের বিরুদ্ধে জিডি

আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) এর সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একটি মুসলিম সংগঠন। সংগঠনটির অভিযোগ, অনেক মিথ্যা ও প্রহসনমূলক তথ্য দেওয়ার কারণে আসামের প্রকৃত নাগরিকরা তালিকা থেকে বাদ পড়েছে। তাদের বিদেশি আখ্যা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আসামের গৌহাটির লাতাসিল থানায় অভিযোগ দায়ের করেছে আসাম গারিয়া-মারিয়া যুব ছাত্র পরিষদ। তারা নৃতাত্ত্বিক মুসলিম জনগোষ্ঠী হলেও অনেকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেননি। পরিদর্শক উপেন কালিতা অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অল আসাম বেঙ্গলি যুব ছাত্র পরিষদ প্রতীক হাজেলার গ্রেফতার দাবি করেছে। -দ্য হিন্দু