দেশ আজ স্বৈরাচারের কবলে :গণফোরাম

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, দেশ আজ স্বৈরাচারের কবলে। স্বৈরাচারের কবলে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বন্দি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে আরো জোরদার করতে হবে। গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী শনিবার বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভা সফল করার লক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মে. জে. আমসাআ আমিন (অব.), মোশতাক আহমেদ, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, আজাদ হোসেন, নাছির হোসেন, আব্দুল আউয়াল, মো. আলী লাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।