ক্যাপসন নিউজ

সমপ্রতি তেজগাঁও এনার্জি পয়েন্টে এনার্জিপ্যাক মটর ভেহিকেল ডিভিশনের বিদেশ ভ্রমণ অফার ‘গাড়ি চলবে বাংলাদেশে মালিক যাবে বিদেশ’ বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী ক্রেতাসহ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল কবির, মটর ভেহিকেল ডিভিশনের পরিচালনা প্রধান জসীম উদ্দিন স্বপন ও জেএসি সেলস ম্যানেজার হানটার জু উপস্থিত ছিলেন

০০০০

বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের সম্মেলন পরবর্তী অগ্রগতির মূল্যায়ন এবং ঋণ গ্রহীতাদের সঙ্গে দ্বি-পাক্ষিক পর্যালোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল আলম এবং মহাব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম

০০০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭২তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০০০০০০

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১২৩তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ্ মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ