যশোরের চৌগাছায় গত ২৪ ঘণ্টায় ৩১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে উপজেলার সরকারি মডেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মাত্র ৭টি সিটের ব্যবস্থা করা হয়েছে। রোগী বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আতংকে শহরের বাসিন্দারা।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ রোগীর মধ্যে হাসপাতালে ১৭ জন এবং বিভিন্ন ক্লিনিকে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ জন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ২১৪ জন রোগীর মধ্যে হাসপাতালে ১৪১ এবং বিভিন্ন ক্লিনিকে ৭৩ জন রোগী সনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা জানান, আমাদের হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন শঙ্কামুক্ত।
ইত্তেফাক/অনি