১ হাজার ৩৭৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার এই পদের পরীক্ষার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা শহরের ১৭০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: উখিয়ায় শেড এনজিওর গুদামে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র
উল্লেখ্য, ১২ ক্যাটাগরির ১৩৭৮টি পদের জন্য সর্বমোট আবেদনকারী প্রার্থী সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।
ইত্তেফাক/এমআই