অবৈধ দখলদারদের তালিকা জেলায় জেলায় প্রকাশ করা হবে। পাশাপাশি উচ্ছেদ অভিযান চলবে। নদীর জমি নির্ধারণ করা বড় সমস্যা। দখলদাররা সীমানা পর্যন্ত মুছে দিয়েছে। তাছাড়া মাঠ প্রশাসনে উচ্ছেদ অভিযানের জন্য প্রয়োজনীয় তহবিল নেই। চর পর্যন্ত দখল করে শিল্প-কারখানা গড়ে তোলা হয়েছে। মামলা করে তারা অবৈধ দখল টিকিয়ে রাখছে। তবে কমিশন এ ব্যাপারে তত্পর রয়েছে।
—ড. মুজিবুর রহমান
চেয়ারম্যান
জাতীয় নদী রক্ষা কমিশন
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ৫ সেপ্টেম্বর ২০১৯)