গুণগতমান ও সহজলভ্য হচ্ছে দোয়েল ল্যাপটপ

সাশ্রয়ী দামে সকলের জন্য গুণগত মানের  ডিজিটাল ডিভাইস নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মালিকানাধীন টেশিস  উত্পাদিত দোয়েল ল্যাপটপ সহজলভ্য করতে শোরুম ও সার্ভিস  সেন্টার  খোলা হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার সিটিতে টেশিস শোরুম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং টেশিস ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

 টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ অগ্রযাত্রা আরো বেগবান করতে এবং প্রান্তিক জনগোষ্ঠী যাতে সাশ্রয়ী দামে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারেন  সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে  বলেন, প্রযুক্তির সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৭ সালে কম্পিউটারের ওপর থেকে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে দেশে প্রযুক্তি বিপ্লবের যাত্রা শুরু করেন। ২০০৮ সালে তারই ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা রূপকল্প ২০২১ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এসবেরই ধারাবাহিকতায় বিশ্বে আজ  শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । জিডিপি অর্জনে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন কম্পিউটার ও ল্যাপটপ উত্পাদনই করছে না বরং নাইজেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে কম্পিউটার ও ল্যাপটপ রপ্তানি করছে।

শিক্ষার্থীসহ সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনা করে দোয়েল ফ্রিডম কিউ এন ৪২ ব্র্যান্ডের ২২ হাজার টাকা মূল্যের দোয়েল ল্যাপটপ বিক্রয়োত্তর সেবার গ্যারান্টিসহ ১৪,৯৯৯ টাকায় এখন থেকে পাওয়া যাবে। এই ব্র্যান্ডের বিস্তারিত স্পেসিফিক্যাশন হচ্ছে, প্রসেসর: ইনটেল পেন্টিয়াম  কুয়াড কোর এন ৪২০০,  ১. ১ গিগাহার্জ আপটু ২.৪ গিগাহার্জ,কেছি ২এমবি। ডিসপ্লে ১৪ইঞ্চি এইচডি ব্যাক  লাইট। র্যাম ৪জি ডিডিআর৩, এইাচডিডি ১টিভি এবংব্যাটারি ৪ সেল লাইয়ন।