বিশ্বস্ত সব ব্র্যান্ডের প্রয়োজনীয় সকল পণ্য নিয়ে প্রিয়শপ ডটকমে শুরু হতে যাচ্ছে ‘ব্র্যান্ড উইক’। ৭ থেকে ১৪ সেপ্টেম্বর চলবে এই ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে সঠিক পণ্যের পাশাপাশি থাকবে নানা অফার, মূল্য ছাড় ও গিফট। ৫০০ টাকার অধিক পণ্য কিনলে মিলবে নিশ্চিত গিফট ও ফ্রি ডেলিভারি সুবিধা। এছাড়া থাকবে হোটেল কক্স টুডেতে নিশ্চিত ৫০ শতাংশ ডিসকাউন্ট। মিলবে বিনামূল্যে হেডফোন, স্পিকার, ফোন ও এন্টিভাইরাসসহ নানা উপহার জিতে নেওয়ার সুযোগ। ভিসা কার্ডে পে করলে মিলবে ৪০০ টাকা ডিসকাউন্ট।
অনলাইনে কোনো পণ্য কেনার পরে অনেক গ্রাহক চিন্তিত থাকে পণ্যের সঠিক মান নিয়ে। গ্রাহকের এমন সব চিন্তা দূর করতে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ ই-কমার্স প্লাটফরম প্রিয়শপ ডটকম। তাই গ্রাহকের জন্য জুলাই মাসে প্রিয়শপ ডটকম ‘গ্রেট শপিং এক্সপেরিয়ান্স’ স্লোগানে ‘প্রিয়শপ শিউর থিং’ ক্যাম্পেইনের আয়োজন করেছিল এবং শিউর থিং নামে একটি আইকন উন্মোচন করে। সেই ধারাবাহিকতায় ব্র্যান্ড উইক ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
‘ব্র্যান্ড উইক’ ক্যাম্পিংয়ের সর্ম্পকে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ওয়েবসাইট (https://priyoshop.com)।