লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে যুবক

কালিহাতী উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের জোকারচর এলাকায় ট্রেনে কাটা পরে নিহত হয়েছেন এক অজ্ঞাত যুবক।  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে  এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের টিকেট মাস্টার আব্দুল মান্নান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী  সুন্দরবন এক্সপ্রেস জোকারচর এলাকায় পৌঁছলে লাইন পার হতে গিয়ে কাটা পরেন অজ্ঞাত ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ময়ূর ছানার মা যখন মুরগি

তিনি আরও বলেন, লাশের পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায় নি।

ইত্তেফাক/অনি