ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারানা বেগম (৩৫) নামে এক নারী  মারা গেছেন। বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

তারানা বেগম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। গত ১ সেপ্টেম্বর প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারানা বেগম ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলি।। 

আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, ২৮ আগস্ট বুধবার তার স্ত্রী তারানা বেগম প্রথমে জ্বর অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসার পর ১ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।  এরপর তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার সকালে তার অবস্থা খারাপ হলে চিকিৎসকেরা ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন।

আরো পড়ুন : বাঘায় জেলেদের জালে ৪৪ কেজি ওজনের ডলফিন

আলতাফ হোসেন আরো জানান, ফরিদপুর মেডিকেলে যাবার পথে মধুখালী সেতু পার হবার পর তারানা মারা যান। সেখান থেকে বাড়ি ফিরে রাতেই তার দাফন সম্পন্ন করেছেন।

 

এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জস ডা. মেলিনা বেগম জানান, তারানা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর রেফার্ড করা হয়েছিল।

 

ইত্তেফাক/ইউবি